স্টোর সেটআপ, ফিচার, বিলিং, অর্ডার লিমিট ও ফ্রি ট্রায়াল নিয়ে সরাসরি উত্তর।
Ecommist কী?
expand_more
Ecommist একটি All-in-One SaaS Ecommerce Platform, যার মাধ্যমে মাত্র ৩–৪টি ক্লিকেই সহজে নিজের ব্র্যান্ডের নামে একটি সম্পূর্ণ অনলাইন স্টোর তৈরি ও পরিচালনা করতে পারবেন।
Ecommist-এ কীভাবে নিজের অনলাইন স্টোর তৈরি করব?
expand_more
Ecommist-এ অনলাইন স্টোর তৈরি করা খুবই সহজ। প্রথমে Create Store বাটনে ক্লিক করে আপনার ফোন নম্বর ভেরিফাই করুন। এরপর আপনার নাম, ফোন নম্বর, ইমেইল, স্টোরের নাম, ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। সবশেষে আপনার পছন্দের একটি স্টোর থিম নির্বাচন করে Submit করলেই তৈরি হয়ে যাবে আপনার নিজস্ব অনলাইন স্টোর।
অনলাইন স্টোর তৈরি করতে কি কোনো কোডিং জানতে হবে?
expand_more
না, Ecommist-এ অনলাইন স্টোর তৈরি ও পরিচালনা করতে কোনো ধরনের প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান প্রয়োজন নেই। এর সহজ ও ব্যবহারবান্ধব অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আপনি নিজেই প্রোডাক্ট আপলোড, অর্ডার ম্যানেজমেন্ট, ইনভেন্টরি নিয়ন্ত্রণসহ আপনার অনলাইন ব্যবসার সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
Ecommist ব্যবহারের জন্য কি আলাদা ডোমেইন ও হোস্টিং কিনতে হবে?
expand_more
না — হোস্টিং সম্পূর্ণ ফ্রি। ফ্রি সাবডোমেইনেই শুরু করতে পারবেন, আর চাইলে নিজের ডোমেইন কয়েক ক্লিকেই কানেক্ট করতে পারবেন।
Ecommist-এ কী কী ধরনের পণ্য বিক্রি করতে পারব?
expand_more
ফ্যাশন, ইলেকট্রনিক্স, গ্রোসারি, কসমেটিক্সসহ যেকোনো ধরনের পণ্য বা সার্ভিস — আনলিমিটেড প্রোডাক্ট ও ক্যাটাগরি যোগ করতে পারবেন।
মোবাইল দিয়ে কি আমার অনলাইন স্টোর পরিচালনা করতে পারব?
expand_more
হ্যাঁ — ড্যাশবোর্ড সম্পূর্ণ মোবাইল-ফ্রেন্ডলি। ফোন থেকেই অর্ডার, প্রোডাক্ট, স্টক ও রিপোর্ট সবকিছু ম্যানেজ করতে পারবেন।
Ecommist ব্যবহারের সময় কোনো সমস্যায় পড়লে কি সাপোর্ট পাব?
expand_more
অবশ্যই — ২৪/৭ কাস্টমার সাপোর্ট আছে। যেকোনো সমস্যায় আমাদের টিম সবসময় আপনার পাশে থাকবে।
কোন কোন কুরিয়ার সার্ভিস কানেক্ট করা যায়?
expand_more
Steadfast, Pathao, RedX সহ দেশের জনপ্রিয় কুরিয়ারগুলো — এক ড্যাশবোর্ড থেকেই বুকিং, ট্র্যাকিং ও ডেলিভারি স্ট্যাটাস আপডেট করা যায়।
পেমেন্ট গেটওয়ে হিসেবে কী কী পাবো?
expand_more
SSLCommerz-এর মাধ্যমে বিকাশ, নগদ, রকেট ও কার্ড পেমেন্ট নিতে পারবেন — সাথে ক্যাশ অন ডেলিভারি ও অ্যাডভান্স পেমেন্ট অপশনও আছে।
ফেসবুক অ্যাডের কনভার্সন ট্র্যাক করা যাবে কি?
expand_more
হ্যাঁ — Facebook Pixel ও Conversion API (CAPI) বিল্ট-ইন থাকায় প্রতিটি অর্ডার ও ইভেন্ট সঠিকভাবে ট্র্যাক হবে, অ্যাড অপ্টিমাইজেশনও ভালো হবে।
মেসেঞ্জার বা WhatsApp-এ আসা মেসেজ ম্যানেজ করা যাবে?
expand_more
সোশ্যাল ইনবক্স ও AI + Human মেসেজিং ফিচারে Facebook, WhatsApp ও ওয়েবসাইটের সব মেসেজ এক জায়গায় আসে — রিপ্লাই ও অর্ডার কনফার্ম সেখান থেকেই করা যায়।
আমি কি যেকোনো সময় প্যাকেজ
পরিবর্তন বা বাতিল করতে পারবো?
expand_more
হ্যাঁ। আপনি যেকোনো সময় প্যাকেজ আপগ্রেড করতে পারবেন আপনার ড্যাশবোর্ডের সাবস্ক্রিপশন পেজ থেকে। কোনো
দীর্ঘমেয়াদি চুক্তি বা বাতিল জরিমানা নেই — মেয়াদ শেষ হলে নবায়ন না করলেই হবে।
মাসিক অর্ডার লিমিট শেষ হয়ে
গেলে কী হবে?
expand_more
আপনার স্টোর কখনো বন্ধ হবে না। লিমিট অতিক্রম করলে প্ল্যান অনুযায়ী নির্ধারিত হারে প্রতি অতিরিক্ত অর্ডারে
সামান্য চার্জ প্রযোজ্য হবে — সর্বনিম্ন মাত্র ৳1/অর্ডার থেকে
শুরু। চাইলে যেকোনো সময় এক ক্লিকে পরের টিয়ারে আপগ্রেড করতে পারবেন।
সেটআপ করতে কতক্ষণ লাগে?
ডেভেলপার লাগবে কি?
expand_more
একদমই না। রেজিস্ট্রেশনের পর ডাইনামিক ওয়েবসাইট বিল্ডার দিয়ে কোডিং ছাড়াই কয়েক মিনিটেই আপনার স্টোর লাইভ
করা যায়। স্টিডিফাস্ট, পাঠাও, রেডক্স কুরিয়ার ইন্টিগ্রেশন বিল্ট-ইন — প্রয়োজনে আমাদের সাপোর্ট টিম সেটআপে
সহায়তা করে।
ফ্রি ট্রায়াল কীভাবে কাজ করে?
expand_more
রেজিস্ট্রেশনের সাথে সাথে 3 দিনের ফ্রি ট্রায়াল পাবেন — কোনো ক্রেডিট কার্ড লাগবে না। আপনার
স্টোর কানেক্ট করে সিস্টেমের ফিচারগুলো বাস্তব অর্ডারে পরখে দেখুন। ট্রায়াল শেষে পছন্দের প্যাকেজে
সাবস্ক্রাইব করলেই সবকিছু চালু থাকবে।
verified_user ঝুঁকিমুক্ত শুরু
আপনার অনলাইন বিজনেস যাত্রা শুরু হোক আজই
ওয়েবসাইট, অর্ডার ম্যানেজমেন্ট, কুরিয়ার বুকিং ও মার্কেটিং টুলস — এক প্ল্যাটফর্মেই সব। হাজারো মার্চেন্ট
ইতিমধ্যে আমাদের সাথে ব্যবসা চালাচ্ছে।
checkক্রেডিট কার্ড লাগবে নাcheckবিক্রির উপর ০% কমিশনcheckকয়েক মিনিটে স্টোর সেটআপ